বিচারপতির অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানাল পাক সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i60264-বিচারপতির_অভিযোগ_খতিয়ে_দেখার_আহ্বান_জানাল_পাক_সেনাবাহিনী
পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই সেদেশের বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে বলে ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারপতি যে অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে পাক সেনাবাহিনী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৩, ২০১৮ ০১:২৭ Asia/Dhaka
  • ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি
    ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি

পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই সেদেশের বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে বলে ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারপতি যে অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে পাক সেনাবাহিনী।

রোববার এক বিবৃতি প্রকাশ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি সেনা গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছেন তার যথার্থতা যাচাই করার জন্য সুপ্রিম কোর্টকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান অনুরোধ জানানো হয়েছে।  

পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার এরইমধ্যে বিচারপতি সিদ্দিকির বক্তব্যের পূর্ণ বিবরণ চেয়ে পাঠিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

শনিবার সিদ্দিকি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিচারসহ আরো কিছু মামলার শুনানিতে আইএসআই হস্তক্ষেপ করেছে। তিনি আরো দাবি করেন, আইএসআই তাকে বলেছেন, তিনি যেন নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম ও তার স্বামীকে অন্তত ২৫ জুলাই পর্যন্ত কারাগারে রাখার ব্যবস্থা করেন। ওই দিন পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে দেশে ফেরার পর গত ১৩ জুলাই বিমানবন্দর থেকে নওয়াজ শরীফ ও তার মেয়েকে আটক করা হয়।

বিচারপতি সিদ্দিকি আরো দাবি করেছেন, আইএসআই তাকে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি করার প্রলোভন দেখিয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩