স্বাধীনতা দিবসের আগেই শপথ নেবেন ইমরান খান: পিটিআই
https://parstoday.ir/bn/news/world-i60399-স্বাধীনতা_দিবসের_আগেই_শপথ_নেবেন_ইমরান_খান_পিটিআই
পাকিস্তানের সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খান। আগামী ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা নাইমুল হক। ১৪ আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৮, ২০১৮ ১৬:৪৮ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খান। আগামী ১৪ আগস্টের আগেই ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন দলটির প্রভাবশালী নেতা নাইমুল হক। ১৪ আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবস।

ইমরান খানের দল পাঞ্জাব প্রদেশেও সরকার গঠনের জন্য কাজ শুরু করেছেন। পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত চার স্বতন্ত্র সদস্য এরইমধ্যে পিটিআইয়ে যোগ দিয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী অন্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে দলটি। পিটিআইয়ের নেতা জেহাঙ্গীর তারিন মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম'র নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করেছেন বলে খবর বেরিয়েছে।

গত ২৪ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৬টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৩৭ আসনে জয় পেতে হতো ইমরানের দলকে। তাই এখন তাদের জোট সরকার গঠন করতে হবে।

এছাড়া পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ নির্বাচনে পিটিআই পেয়েছে ১২৩টি আসন। তবে নওয়াজের মুসলিম লীগ ১২৯ আসন পেয়ে সেখানে বিজয়ী হয়েছে। যদিও এরইমধ্যে তিনজন স্বতন্ত্র সদস্য পিটিআইয়ে যোগ দিয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮