অসুস্থ নওয়াজের দ্রুত আরোগ্য কামনা করলেন ইমরান
https://parstoday.ir/bn/news/world-i60450-অসুস্থ_নওয়াজের_দ্রুত_আরোগ্য_কামনা_করলেন_ইমরান
পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ৩০, ২০১৮ ১৫:২৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য দ্রুত আরোগ্য কামনা করেছেন। দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

কারাবন্দী নওয়াজ শরীফ হার্টের রোগে ভুগছেন। ইসিজি এবং রক্ত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পাকিস্তানের তত্বাবধায়ক সরকার নওয়াজ শরীফকে কারাগার থেকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে এ প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, নওয়াজের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সকে অনুরোধ করেছে।

দুর্নীতির অভিযোগে আদিয়ালা কারাগারে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন নওয়াজ শরীফ। সেখানে যাওয়ার পর তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে।   

২০১৩ সালের নির্বাচনের আগে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ইমরান খান মঞ্চ থেকে পড়ে আহত হয়েছিলেন। তখন তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন নওয়াজ শরীফ।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০