রুশ জ্বালানির ওপর মার্কিন সামরিক নির্ভরতা: উদ্বেগ বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i60533-রুশ_জ্বালানির_ওপর_মার্কিন_সামরিক_নির্ভরতা_উদ্বেগ_বাড়ছে
রাশিয়া থেকে সরবরাহ করা জ্বালানি বিশেষ করে গ্যাসের ওপর ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর নির্ভরতা দিন দিন বেড়েই চেলছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন আমেরিকার অনেক কংগ্রেস সদস্য। ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য তারা জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৮ ১৩:৪৭ Asia/Dhaka
  • রোটেরডাম ঘাঁটিতে দাঁড়িয়ে আছে একটি মাার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার
    রোটেরডাম ঘাঁটিতে দাঁড়িয়ে আছে একটি মাার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার

রাশিয়া থেকে সরবরাহ করা জ্বালানি বিশেষ করে গ্যাসের ওপর ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর নির্ভরতা দিন দিন বেড়েই চেলছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন আমেরিকার অনেক কংগ্রেস সদস্য। ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য তারা জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ডিফেন্স লজিস্টিক এজেন্সি প্রকাশিত তথ্য অনুসারে, জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের শতকরা ৪০ ভাগ যোগান দেয় রাশিয়া। এসব সামরিক স্থাপনার মধ্যে রয়েছে রামস্টেইন বিমান ঘঁটি যা ইউরোপে মার্কিন বাহিনীর সদরদপ্তর হিসেবে কাজ করে। পাশাপাশি এ ঘাঁটিকে ইউরোপে ন্যাটো জোটের প্রধান কেন্দ্র বলে গণ্য করা হয়।   

রাশিয়ার একটি গ্যাস পইপলাইন

এ তথ্য প্রকাশের পর মার্কিন রিপাবলিকান দলের সিনেটর প্যাট টমি ও ডেমোক্র্যাট দলের সিনেটর বব ক্যাসির নেতৃত্বে বহু সংখ্যক কংগ্রেস সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে রুশ জ্বালানি কম ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এছাড়া, ইউরোপে গ্যাস সরবরাহ করতে রাশিয়া থেকে যে পাইপলাইন বসানে হচ্ছে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। মার্কিন এসব কংগ্রেস সদস্য বলছেন, রুশ পাইপলাইনের ফলে রাশিয়ার ওপর ইউরোপের নির্ভরতা বাড়বে। রাশিয়া এসব গ্যাস ও তেলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার অব্যাহত রাখবে বলে মার্কিন কংগ্রেস সদস্যরা মনে করেন।#   

পার্সটুডে/এসআইবি/২