পাকিস্তানে ছোট মন্ত্রিসভা গঠন করবেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i60592-পাকিস্তানে_ছোট_মন্ত্রিসভা_গঠন_করবেন_ইমরান_খান
পাকিস্তানের তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান শপথ গ্রহণ করার পর ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআই’র একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ০১:৩২ Asia/Dhaka
  • পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান
    পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান শপথ গ্রহণ করার পর ছোট আকারের মন্ত্রিসভা গঠন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পিটিআই’র একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডন অনলাইন এ খবর জানিয়েছে।

১৫ থেকে ২০ সদস্যের সম্ভাব্য মন্ত্রিসভায় মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টিকে একটি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেয়া হবে। ইমরান খানের ‘বানি গালা’ বাসভবনে শনিবার দলের উচ্চপদস্থ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সম্প্রতি এমকিউএম নেতাদের সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করেন ইমরান খান

প্রাথমিকভাবে এমকিউএম-পি’কে বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রণালয় দেয়া হবে। এদিকে, ইমরানের নেতৃত্বাধীন জোটের আরেক শরীক পাকিস্তান মুসলিম লীগ-কায়েদকে পাকিস্তানের মন্ত্রিসভায় স্থান দেয়া হবে না। তবে দলের প্রধান চৌধুরি পারভেজ এলাহিকে পিটিআই নিয়ন্ত্রিত পাঞ্জাব রাজ্যের আইনসভার স্পিকার হিসেবে নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া জোটের আরেক শরীক দল বালুচিস্তান আওয়ামী পার্টি বা বিএপিকে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় একটি আসন দেয়া হবে। এর পরিবর্তে ইমরানের নেতৃত্বাধীন পিটিআই বেলুচিস্তানে বিএপি’কে সরকার গঠনের জন্য সমর্থন দেবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫