মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করবে ইউরোপ
https://parstoday.ir/bn/news/world-i60648-মার্কিন_নিষেধাজ্ঞা_উপেক্ষা_করবে_ইউরোপ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন ইউরোপ বলছে, তেহরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে তারা সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। আজ (সোমবার) থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ১৮:১৫ Asia/Dhaka
  • ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
    ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন ইউরোপ বলছে, তেহরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে তারা সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। আজ (সোমবার) থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর করবে।

ইউরোপীয় কমিশন কমিশন এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার থেকে তারা ইউরোপীয় ইউনিয়নের একটি আইন চালু করবে যা ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত কোম্পানিগুলোকে সম্ভাব্য মার্কিন শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে রক্ষা করবে। কমিশনের এ ঘোষণাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুতামূলক একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিবাদ বলে মনে করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

এর আগেও ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিল ইউরোপ। ইউরোপীয় দেশগুলো বলছে, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলার ক্ষেত্রে ইরান তার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। সে কারণে তেহরানের ওপর নিষেদধাজ্ঞা পুনর্বহালের কোনো যৌক্তিক ভিত্তি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, ইরানে বিরুদ্ধে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়ন করতে যাচ্ছে।

আজ সোমবার থেকে আমেরিকা তাদের প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা কার্যকর করবে বলে কথা রয়েছে। প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞার আওতায় ইরান মার্কিন ডলারের বাজারে ঢুকতে পারবে না। এছাড়া, সোনাসহ অন্যান্য মূল্যবান ধাতুর বেচাকেনাও করতে পারবে না ইরান।

মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় পর্যায়ে আগামী ৪ নভেম্বর থেকে ইরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারবে না। আমেরিকা দাবি করছে এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের তেল বেচাকেনা শূণ্যের কোঠায় নামিয়ে আনা হবে।#

পার্সটুডে/এসআইবি/৬