জারদারির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
https://parstoday.ir/bn/news/world-i63579-জারদারির_বিরুদ্ধে_জামিন_অযোগ্য_গ্রেফতারি_পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি'র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ১৭, ২০১৮ ১১:৩৫ Asia/Dhaka
  • জারদারির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি'র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আজ (শুক্রবার) দেশটির বন্দর নগরী করাচির একটি ব্যাংক বিষয়ক আদালত এটি জারি করেছে। জারদারি ছাড়াও পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি'র সাবেক চেয়ারম্যান হোসাইন লাওয়াভিসহ আরো ১৫ জনের বিরুদ্ধে জারি করা হয় এ পরোয়ানা।

অবৈধ ভাবে সাড়ে তিন হাজার কোটি রুপির হুন্ডি সংক্রান্ত শুনানির সময়ে আদালতে অনুপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জুলাই মাসে তদন্ত দেয়া তদন্ত প্রতিবেদনে এ সব ব্যক্তিকে অনুপস্থিত ঘোষণা করে চার্জশিট দেয়া হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তিদের আগামী মাসের ৪ তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত মামলার শুনানি মুলতবি ঘোষণা করেছে আদালত।#

পার্সটুডে/মূসা রেজা/১৭