প্রাসাদোপম অট্টালিকা নয়, তিন বেডরুমের বাড়িতে থাকবেন ইমরান
https://parstoday.ir/bn/news/world-i63655-প্রাসাদোপম_অট্টালিকা_নয়_তিন_বেডরুমের_বাড়িতে_থাকবেন_ইমরান
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান তিন বেডরুমের আবাসিক বাড়িতে উঠবেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জন্য বরাদ্দকৃত বাড়িটি ব্যবহার করবেন বলে ঘোষণা করেছেন। এর আগে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে তিনি পাক শাসক শ্রেণীর বিলাসবহুল জীবন যাপনকে 'ঔপনিবেশিক ধ্যান-ধারণা' বলে অভিহিত করেছিলেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
আগস্ট ২০, ২০১৮ ১১:৫২ Asia/Dhaka
  • প্রাসাদোপম অট্টালিকা নয়, তিন বেডরুমের বাড়িতে থাকবেন ইমরান

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান তিন বেডরুমের আবাসিক বাড়িতে উঠবেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিবের জন্য বরাদ্দকৃত বাড়িটি ব্যবহার করবেন বলে ঘোষণা করেছেন। এর আগে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর দেয়া প্রথম ভাষণে তিনি পাক শাসক শ্রেণীর বিলাসবহুল জীবন যাপনকে 'ঔপনিবেশিক ধ্যান-ধারণা' বলে অভিহিত করেছিলেন।

এ ছাড়া, মাত্র দু'জন গৃহপরিচারক ব্যবহার করবেন বলেও জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রয়েছে ৫২৪ জন গৃহপরিচারক। পাক প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ির বহর বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির তহবিল ঘাটতি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন ইমরান।

এদিকে, পাকিস্তানে সন্ত্রাসীদের হামলার হুমকির মুখে তার এ পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। পাক প্রধানমন্ত্রীর বহরে ৮০টি গাড়ি এবং ৩৩টিই বুলেট প্রুফ গাড়ি রয়েছে। 

তিনি বলেন, পাকিস্তানের মানুষকে আমি বলতে চাই যে আমি সাদাসিধে জীবন যাপন করব। গত শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইমরান খান।#

পার্সটুডে/মূসা রেজা/২০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন