প্রধানমন্ত্রী ভবনের খরচের অর্থ পকেট থেকে দিয়েছি: দাবি করলেন নওয়াজ
https://parstoday.ir/bn/news/world-i63659-প্রধানমন্ত্রী_ভবনের_খরচের_অর্থ_পকেট_থেকে_দিয়েছি_দাবি_করলেন_নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, দায়িত্ব থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী ভবনের দৈনন্দিন খরচের অর্থ নিজের পকেট থেকে দিয়েছেন। তার বক্তব্য প্রমাণের জন্য চেকের অংশ তার কাছে আছে বলেও দাবি করেছেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ২০, ২০১৮ ১২:৩৬ Asia/Dhaka
  • আদালত প্রাঙ্গণ থেকে মোবাইলে তোলা ছবি
    আদালত প্রাঙ্গণ থেকে মোবাইলে তোলা ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দাবি করেছেন, দায়িত্ব থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রী ভবনের দৈনন্দিন খরচের অর্থ নিজের পকেট থেকে দিয়েছেন। তার বক্তব্য প্রমাণের জন্য চেকের অংশ তার কাছে আছে বলেও দাবি করেছেন তিনি।

কারারুদ্ধ নওয়াজ শরীফকে আজ(সোমবার) রাজধানী ইসলামাবাদের দুর্নীতি দমন আদালতে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় উপরোক্ত বক্তব্য দেন তিনি।

আদালত প্রাঙ্গণে নওয়াজের দলের বেশ কিছু কর্মী সমবেত হয়েছিল এবং তারা নওয়াজের ওপর গোলাপের পাপড়ি ছিটানোর চেষ্টা করে। অবশ্য তাদের আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিলালবহুল জীবন যাপন সম্পর্কে দেশটির ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান বক্তব্য দেয়ার মাত্র এ বক্তব্য দিলেন নওয়াজ। এর আগে, প্রধানমন্ত্রীর প্রাসাদোপম অট্টালিকার বদলে তিন বেডরুমের বাড়িতে থাকবেন বলেও ঘোষণা করেছেন ইমরান।

এদিকে, শুনানি চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে আদালত। #

পার্সটুডে/মূসা রেজা/২০