আদালতে নানা অপরাধের কথা স্বীকার করলেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী
-
ট্রাম্প (বামে) ও কোহেন (ডানে)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ট্রাম্পের প্রচারণাবিধি লঙ্ঘনসহ কয়েকটি অপরাধের কথা স্বীকার করেছেন। এর আগে তিনি ট্রাম্পের মিথ্যাচার সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস করেছেন।
২২ আগস্ট ম্যানহাটন ফেডারেল আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করে কোহেন বলেন, ফেডারেল অফিসের জন্য এক প্রার্থীর নির্দেশনায় তিনি কিছু তথ্য সরিয়েছেন। যা জনসম্মুখে এলে ওই প্রার্থীর ক্ষতি হতো। ওই প্রার্থীর নাম সরাসরি উল্লেখ না করলেও আদালতকে বুঝিয়েছেন ওই প্রার্থী ট্রাম্প ছাড়া অন্য কেউ নন।
বিচারক উইলিয়াম এইচ. প্যায়েল ১২ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। রায়ে কোহেনের শাস্তি হতে পারে।
নির্বাচনী প্রচারবিধি লঙ্ঘনের পাশাপাশি কোহেনের বিরুদ্ধে ট্যাক্স জালিয়াতি এবং ট্রাম্পের সঙ্গে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের যৌন সম্পর্কের ব্যাপারটি চেপে যেতে স্টর্মি ড্যানিয়েকে এক লাখ ৩০ হাজার ডলার দেওয়াসহ গুরুতর বেশকিছু অভিযোগের প্রমাণ মিলেছে।
এর আগে তিনি নিউ ইয়র্কের এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তিনি এখন নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন।
এর আগে কোহেন বলেছিলেন, ২০১৬ সালের জুন মাসে ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের বড় ছেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট দপ্তরের ঘনিষ্ট একজন আইনজীবীর যে গোপন বৈঠক হয়, সে ব্যাপারে ট্রাম্প পুরোপুরি অবহিত ছিলেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন