ইরান ও আমেরিকার মধ্যে ইউরোপকে একটি বেছে নিতে হবে: বোল্টন
https://parstoday.ir/bn/news/world-i63704-ইরান_ও_আমেরিকার_মধ্যে_ইউরোপকে_একটি_বেছে_নিতে_হবে_বোল্টন
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে ইউরোপকে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে। তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে অসন্তোষ দেখা দেয়ার প্রেক্ষাপটে বোল্টন একথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৮ ১০:১১ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে ইউরোপকে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে। তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে অসন্তোষ দেখা দেয়ার প্রেক্ষাপটে বোল্টন একথা বললেন।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সেটাই হতে চলেছে।” ইহুদিবাদী ইসরাইল সফরে গিয়ে বোল্টন গতকাল (মঙ্গলবার) বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা বলেছেন।  

গত ৬ আগস্ট মার্কিন সরকার ইরানের ওপর নতুন করে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, আগামী ৪ নভেম্বর ইরানের তেল বিক্রির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে। মার্কিন সরকার বলছে, ওই নিষেধাজ্ঞার পর ইরান কোথাও তেল বিক্রি করতে পারবে না। এতে ইরানের সামগ্রিক নীতিতে পরিবর্তন আসবে।

বোল্টন বলেন, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতির ওপর এরইমধ্যে ব্যাপক প্রভাব পড়েছে তবে এখনো তেহরানের নীতিতে পরিবর্তন আসে নি। মার্কিন নিষেধাজ্ঞা মানতে রাজি হচ্ছে না ইউরোপের দেশগুলো।#

পার্সটুডে/এসআইবি/২২