ইরানকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা: ইইউ’র সমালোচনায় আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i63775-ইরানকে_অর্থ_সহায়তা_দেয়ার_ঘোষণা_ইইউ’র_সমালোচনায়_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দুই কোটি ৭০ লাখ ইউরো সহায়তার যে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে আমেরিকা। ইরানের বিভিন্ন উন্নয়ন খাতে এ অর্থ ব্যয় করা হবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
আগস্ট ২৫, ২০১৮ ০৮:৪১ Asia/Dhaka
  • ব্রায়ান হুক
    ব্রায়ান হুক

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে দুই কোটি ৭০ লাখ ইউরো সহায়তার যে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে আমেরিকা। ইরানের বিভিন্ন উন্নয়ন খাতে এ অর্থ ব্যয় করা হবে।

ইইউ’র পক্ষ থেকে তেহরানকে অর্থ দেয়ার ঘোষণার একদিন পর গতকাল (শুক্রবার) ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক ওই সমালোচনা করেন। তিনি বলেছেন, “ইইউ’র এ পদক্ষেপ ভুল সময়ে ভুল বার্তা দেবে।” তিনি তার ভাষায়- বিশ্বের জন্য ইরানি হুমকি অবসানে ওয়াশিংটনকে সহায়তা করার জন্য   ইইউ’র প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার প্রতি ইরান সরকার একটা হুমকি। সেই হুমকি নস্যাৎ করতে ইইউ এবং আমেরিকাকে একসঙ্গে কাজ করতে হবে।”

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইরানকে দুই কোটি ৭০ লাখ ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দেন। এ ঘোষণার মধ্যদিয়ে একথা আবারো পরিষ্কার হলো যে, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলো প্রতিশ্রতিবদ্ধ। পাশাপাশি তারা মার্কিন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫