আমেরিকার জ্যাকসনভিল শহরের বিনোদনকেন্দ্রে গুলি: নিহত ২
-
গুলিবর্ষণের পর \'জ্যাকসনভিল ল্যান্ডিং\' বন্ধ করে দেয় পুলিশ
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি বিনোদন কমপ্লেক্সে এক বন্দুকধারী গুলি করে দুই ব্যক্তিকে হত্যা করেছে। পুলিশ ২৪ বছর বয়সি ঘাতক ব্যক্তির নাম ডেভিড কাট্য বলে উল্লেখ করেছে।
গুলিবর্ষণের ঘটনায় আরো ১১ জন আহত হয়েছেন। ঘাতক ডেভিড গুলিবর্ষণ শেষে আত্মহত্যা করেছে বলেও মার্কিন পুলিশ দাবি করেছে। তারা বলেছে, হামলার ঘটনায় অন্য কেউ জড়িত ছিল না।
বিশাল বিনোদন কেন্দ্র ‘জ্যাকসনভিল ল্যান্ডিং’য়ে একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলার সময় রোববার এ হামলার ঘটনা ঘটে। পুলিশ বলেছে, ডেভিড কাট্য শুধুমাত্র একটি হ্যান্ড গান নিয়ে এই হামলা চালিয়েছে।
ভিডিও গেমে অংশ নিয়ে হেরে যাওয়ার পর ঘাতক ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে বলে স্থানীয় গণমাধ্যম প্রাথমিকভাবে যে খবর দিয়েছিল পুলিশ তা নিশ্চিত করতে অস্বীকার করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে বেশ কয়েকটি বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে। ২০১৬ সালে অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরের একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ৪৯ জন নিহত হয়। এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডের একটি স্কুলে বহিস্কৃত এক ছাত্রের গুলিতে ১৭ শিক্ষার্থী নিহত হয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭