হল্যান্ডে মহানবী (স.)'র ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা; প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত
https://parstoday.ir/bn/news/world-i63911-হল্যান্ডে_মহানবী_(স.)'র_ব্যঙ্গচিত্র_প্রতিযোগিতা_প্রতিবাদ_বিক্ষোভ_অব্যাহত
হল্যান্ডে মহানবী হজরত মোহাম্মাদ (স.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার নিন্দা অব্যাহত রয়েছে। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka
  • গতকালের বিক্ষোভের চিত্র
    গতকালের বিক্ষোভের চিত্র

হল্যান্ডে মহানবী হজরত মোহাম্মাদ (স.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার নিন্দা অব্যাহত রয়েছে। আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এ ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এ ধরনের পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

আফগানিস্তান এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। 

এর আগে গতকাল (বুধবার) পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিরোধী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। এরইমধ্যে ইসলাম-বিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে। 

চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস ঘোষণা করেছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন