বাংলাদেশিদের নাগরিকত্বের বিরোধিতা করলেন সিন্ধুর মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i64361-বাংলাদেশিদের_নাগরিকত্বের_বিরোধিতা_করলেন_সিন্ধুর_মন্ত্রী
পাকিস্তানে জন্ম নেওয়া বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে যদি আফগান ও বাঙালি শরণার্থীদের সন্তানদের চাকরি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থেকে থাকে তাহলে তিনি 'বনি গালা' এলাকার নিজের বাড়ীর দরজা তাদের জন্য খুলে দিতে পারেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১৫:১২ Asia/Dhaka
  • সিন্ধুর স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি
    সিন্ধুর স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি

পাকিস্তানে জন্ম নেওয়া বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণার বিরোধিতা করেছেন সিন্ধুর প্রাদেশিক সরকারের স্থানীয় সরকার মন্ত্রী সাঈদ গনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে যদি আফগান ও বাঙালি শরণার্থীদের সন্তানদের চাকরি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থেকে থাকে তাহলে তিনি 'বনি গালা' এলাকার নিজের বাড়ীর দরজা তাদের জন্য খুলে দিতে পারেন।

সিন্ধু প্রদেশের করাচিতে লাখ লাখ বাঙালি শরণার্থী বাস করেন। এদের অনেকেরই জন্ম পাকিস্তানে। ইমরানের ঘোষণা অনুযায়ী সেদেশে জন্ম নেওয়া বাংলাদেশি ও আফগান শরণার্থীদের সন্তানরা এই সুযোগ পাবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (রোববার) করাচিতে বাংলাদেশি ও আফগান শরণার্থীদের সন্তানদের প্রতি ইঙ্গিত করে বলেন, ৪০ বছর ধরে এরা এই শহরে আছেন। তাদের সন্তানরাও এই শহরেই বড় হচ্ছে, কিন্তু তাদের নেই কোন পাসপোর্টে কিংবা কোন পরিচয়পত্র। এগুলো না থাকলে চাকরি হয় না, আর চাকরি হলেও তাদের বেতন হয় অর্ধেক।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, পাকিস্তানে এখন ১৪ লক্ষ আফগান শরণার্থী বসবাস করছেন। তাদের অনেকেরই জন্ম হয়েছে পাকিস্তানে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭