উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া: মার্কিন অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i64371-উ._কোরিয়ার_ওপর_নিষেধাজ্ঞা_নিয়ে_প্রতারণা_করছে_রাশিয়া_মার্কিন_অভিযোগ
জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া। মস্কো যে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে সে বিষয়ে আমেরিকার হাতে অনেক তথ্য-প্রমাণ আছে বলেও তিনি দাবি করেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১০:২৩ Asia/Dhaka
  • নিকি হ্যালি
    নিকি হ্যালি

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া। মস্কো যে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে সে বিষয়ে আমেরিকার হাতে অনেক তথ্য-প্রমাণ আছে বলেও তিনি দাবি করেন।

গতকাল (সোমবার)  নিরাপত্তা পরিষদে নিকি হ্যালি এসব কথা বলেছেন। তিনি বলেন, যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে ‘কঠিন’ এবং ‘স্পর্শকাতর’ আলোচনা চলছে তখন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার আলোচনা শুরু ঠিক হবে না। তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন ও তা গোপন করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হ্যালি তার ভাষায় বলেন, মস্কো একবার এ কাজ করে নি বরং ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাচ্ছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা ঝাউশু বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে যাচ্ছে বেইজিং। পিয়ংইয়ংয়ের সঙ্গে যেকোনো সংঘাতের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঝাউশু বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের প্রচেষ্টা নিতান্তই বিপর্যয় ছাড়া কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।#

পার্সটুডে/এসআইবি/১৮