মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব আবারও গ্রেপ্তার; 'টাকা দেয় সৌদি'
https://parstoday.ir/bn/news/world-i64402-মালয়েশিয়ার_সাবেক_প্রধানমন্ত্রী_নাজিব_আবারও_গ্রেপ্তার_'টাকা_দেয়_সৌদি'
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) ফান্ডের ৬২ কোটি ৮০ লাখ ডলার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে দুর্নীতিবিরোধী কমিশন আজ (বুধবার) তাকে গ্রেপ্তার করে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে নেওয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৮ ১৩:৫৮ Asia/Dhaka
  • নাজিব রাজাক
    নাজিব রাজাক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) ফান্ডের ৬২ কোটি ৮০ লাখ ডলার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে দুর্নীতিবিরোধী কমিশন আজ (বুধবার) তাকে গ্রেপ্তার করে। আগামীকাল (বৃহস্পতিবার) তাকে আদালতে নেওয়া হবে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) জানিয়েছে, আগামীকাল আদালতে তোলার আগে নাজিবের বক্তব্য নেওয়া হবে। এ কাজে তারা পুলিশের সহায়তা নেবেন।

নাজিব এর আগে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে জমাকৃত ৬২ কোটি ৮০ ডলারের উৎস সম্পর্কে বলেছেন, এসব অর্থ সৌদি আরব তাকে দিয়েছে। এ সংক্রান্ত কিছু দলিলপ্রমাণও তিনি তুলে ধরেছেন। সৌদি আরব কেন তাকে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনো কোনো সূত্র বলছে, সৌদি রাজপরিবারের স্বার্থ নিশ্চিত করতে রাজাককে বিপুল অংকের অর্থ ঘুষ হিসেবে দিয়েছে তারা।

এর আগে গত ৩ জুলাই দুর্নীতির অভিযোগে কুয়ালালামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের একদিন পরই এই সাবেক প্রধানমন্ত্রীকে জামিনে মুক্তি দেয় দেশটির আদালত। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন