আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলা: ১৩ জন নিহত
https://parstoday.ir/bn/news/world-i64729-আফগানিস্তানে_নির্বাচনী_সমাবেশে_বোমা_হামলা_১৩_জন_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এছাড়া, হামলায় আহত হয়েছেন আরো বহু ব্যক্তি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ০২, ২০১৮ ১৫:৫৭ Asia/Dhaka
  • আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলা: ১৩ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি নির্বাচনী সমাবেশে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। এছাড়া, হামলায় আহত হয়েছেন আরো বহু ব্যক্তি।

নানগারহার প্রদেশের গর্ভনরের মুখপাত্র আতাউল্লাহ খগানি জানিয়েছেন, আজ (মঙ্গলবার) এক ব্যক্তি আফগান জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আব্দুল নাসির মোহাম্মদের নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালালে এসব ব্যক্তি হতাহত হয়। তিনি বলেন, অন্তত ১৩ ব্যক্তির লাশ হাসপাতালে নেয়া হয়েছে।হামলায় ৩০ জনের বেশি আহত হয়েছে। তবে হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারভিযান গত শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিকে, নির্বাচনী জন সমাবেশে সন্ত্রাসী হামলার মাত্রা বাড়তে পারে বলে নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২   

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন