অনৈতিক রাজতান্ত্রিক সৌদি সরকারই খাশোগির হত্যাকারী: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i65001-অনৈতিক_রাজতান্ত্রিক_সৌদি_সরকারই_খাশোগির_হত্যাকারী_বিশ্লেষক
তুরস্কের ভূখণ্ডে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা রাজতান্ত্রিক সৌদি সরকারের অনৈতিক নীতির বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার রবার্ট ইনলাকেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৮ ১৪:১৪ Asia/Dhaka
  • অনৈতিক রাজতান্ত্রিক সৌদি সরকারই খাশোগির হত্যাকারী: বিশ্লেষক

তুরস্কের ভূখণ্ডে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা রাজতান্ত্রিক সৌদি সরকারের অনৈতিক নীতির বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার রবার্ট ইনলাকেশ।

সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কন্স্যুলেটে গিয়ে নিখোঁজ হন। তুর্কি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে খাশোগিকে হয় গুম বা তাকে হত্যা করা হয়েছে।  

রাজনৈতিক ভাষ্যকার ইনলাকেশ আজ ইরানের প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খাশোগির ভাগ্যে কি ঘটেছে তার জন্য সৌদি আরবকে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, তার করুণ পরিণতির ব্যাপারে রিয়াদ সরকারের জড়িত থাকার বিষয়ে যে আশঙ্কা করা হচ্ছে তাতে দেশটির প্রকৃত বাস্তবতা সবার সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। তিনি আরো বলেন, "যে কেউ এ ঘটনার প্রতি দৃষ্টি দেবে তাতে তিনি সমস্ত অভিযোগের তীর সৌদি কর্তৃপক্ষের দিকেই নিক্ষেপ করবেন। আমরা দৃঢ়তার সঙ্গে এবং জোর দিয়ে বলতে পারি যে রিয়াদ সরকারই খাশোগির পরিণতির জন্য দায়ী।" 

রাজনৈতিক এ বিশ্লেষক বলেন, পৃথিবীর বুকে সৌদি রাজতান্ত্রিক সরকারকে সবচেয়ে অনৈতিক শাসক গোষ্ঠীকে হিসেবে মনে না করার কোনো কারণ নেই।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩