উ. কোরিয়ার জন্য মহড়া বাতিল করল দ. কোরিয়া ও আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i65184-উ._কোরিয়ার_জন্য_মহড়া_বাতিল_করল_দ._কোরিয়া_ও_আমেরিকা
আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আরো একটি গুরুত্বপূর্ণ যৌথ বিমান মহড়া বাতিল করেছে। মহড়ার কারণে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হতে পারে -এমন চিন্তা থেকে তা বাতিল করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২০, ২০১৮ ১৩:৩২ Asia/Dhaka
  • বিমান মহড়ার ফাইল ফটো
    বিমান মহড়ার ফাইল ফটো

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া আরো একটি গুরুত্বপূর্ণ যৌথ বিমান মহড়া বাতিল করেছে। মহড়ার কারণে উত্তর কোরিয়া ক্ষুব্ধ হতে পারে -এমন চিন্তা থেকে তা বাতিল করা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট মহড়া বাতিলের ঘোষণা দিয়ে বলেছেন, সিউল এবং ওয়াশিংটন যৌথ বিমান মহড়া বাতিল করেছে। বহু বছর ধরে দু দেশ বার্ষিক এ মহড়া চালিয়ে আসছে। ২০১৭ সালে সপ্তাহব্যাপী এ মহড়া অনুষ্ঠিত হয় এবং দু পক্ষের অন্তত ২০০ বিমান তাতে অংশ নিয়েছিল।

সিঙ্গাপুর বৈঠকে কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প (১২ জুনের ছবি)

 এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, মহড়া বাতিল হলেও আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নিয়মিত সামরিক পরামর্শ চলছে এবং যদি নিজেদের রক্ষার প্রয়োজন হয় তাহলে দু দেশ সে বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মহড়া বাতিলের ফলে দু দেশের সামিরক বাহিনীর যুদ্ধ-প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে না বলেও তিনি মন্তব্য করেন।  

উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আমেরিকার ওপর যখন দক্ষিণ কোরিয়া চাপ সৃষ্টি করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে তখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়া মহড়া বাতিলের সিদ্ধান্ত নিল। গত ১২ জুন দু নেতা সিঙ্গাপুরে প্রথমবারে মতো বৈঠকে বসেছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২০