খাশোগি হত্যা: সিনেটকে ব্রিফ করবেন সিআইএ প্রধান
https://parstoday.ir/bn/news/world-i66341-খাশোগি_হত্যা_সিনেটকে_ব্রিফ_করবেন_সিআইএ_প্রধান
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটকে ব্রিফ করবেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। মার্কিন সিনেটের অনেক সদস্য বিশ্বাস করেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১৮:১৫ Asia/Dhaka
  • গিনা হাসপেল
    গিনা হাসপেল

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে মার্কিন সিনেটকে ব্রিফ করবেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান গিনা হাসপেল। মার্কিন সিনেটের অনেক সদস্য বিশ্বাস করেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাশোগি হত্যার ঘটনা ঘটেছে।

মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিভাগ, আর্মড সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন্স  কমিটির সদস্যদেরকে আজ (মঙ্গলবার) ব্রিফ করবেন হাসপেল। দ্যা হিল নিউজকে একথা জানিয়েছে কয়েকটি সূত্র। তবে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর প্রকাশ করেছে।

সৌদি যুবরাজ বিন সালমান (বামে) ও জামাল খাশোগি

জামাল খাশোগি হত্যার পর গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সৌদি-আমেরিকার সম্পর্ক নিয়ে পুরো সিনেটকে ব্রিফ করেন। তবে সিনেটরদের বেশিরভাগই তাদের কথায় সন্তুষ্ট হতে পারেন নি বলে মনে হয়েছে। শুধু তাই নয়, ওই ব্রিফিংয়ে সিআইএ প্রধান উপস্থিত না থাকায় সিনেটররা হতাশা প্রকাশ করেন। খাশোগি হত্যার ঘটনা নিয়ে তারা সরাসরি সিআইএ প্রধানের মুখ থেকে কথা শুনতে চান। খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে দায়ী করে সিআইএ রিপোর্ট প্রকাশ করেছে।#  

পার্সটুডে/এসআইবি/৪