আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সৌদি জোটের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i66448-আন্তর্জাতিক_চাপ_সত্ত্বেও_সৌদি_জোটের_প্রতি_সমর্থন_অব্যাহত_থাকবে_আমেরিকা
দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটিতে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হওয়া সত্ত্বেও রিয়াদ সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৮ ১৪:২২ Asia/Dhaka
  • আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সৌদি জোটের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: আমেরিকা

দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটিতে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হওয়া সত্ত্বেও রিয়াদ সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আমেরিকা।

পারস্য উপসাগর বিষয়ক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী টিমোথি লেন্ডারকিং আজ রোববার বলেছেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ সমর্থন অব্যাহত না রাখা হলে ভুল বার্তা যাবে। আরব আমিরাতে একটি নিরাপত্তা ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ইয়েমেন যুদ্ধ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিতে বা সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার বিষয়ে ওয়াশিংটনের ওপর প্রচণ্ড চাপ আসছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি সামরিক সমর্থনসহ তাদের কাছে সমরাস্ত্র বিক্রি এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধের লক্ষ্যে  মার্কিন সিনেট গত মাসে এ সংক্রান্ত প্রস্তাব পাসের জন্য ভোট দেন। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটের ভেতরে সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগির বর্বরোচিত হত্যাকাণ্ডের পর সিনেটের পক্ষ থেকে এ প্রস্তাব গ্রহণ করা হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/৯