‘আগামী বছরের মধ্যে গোয়াদার বন্দর পুরোপুরি চালু হবে’
পাকিস্তানের গোয়াদার বন্দর আগামী বছরের মধ্যে পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন এক চীনা কর্মকর্তা। বহু কোটি ডলারের এ প্রকল্প বাস্তবায়নে জড়িত চীনা কোম্পানির চেয়ারম্যান জাং বাওজোং এ কথা জানিয়েছেন।
বর্তমানে এ বন্দর দিয়ে কার্যত কোনো কার্গো চলাচল নেই উল্লেখ করে তিনি আরো বলেছেন, ২০১৭ সালের মধ্যে গোয়াদার বন্দর দিয়ে ১০ লাখ টন কার্গো চলাচল করবে। গোয়াদর বন্দরের উন্নয়ন নিয়ে এক সেমিনারের অবকাশে এ সব কথা বলেন তিনি। গোয়াদারকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র পরিণত করার স্বপ্ন চীন দেখছে বলে জানান তিনি। তিনি বলেন, এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি হবে।
পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশে অবস্থিত গোয়াদার বন্দর। এ বন্দরকে ঘিরে ৪৬০০ কোটি ডলার ব্যায়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে পাকিস্তানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপে বৃহত্তর যোগাযোগ সুবিধা পাবে চীন।#
মূসা রেজা/১৩