পাকিস্তানে ‘র’এর তৎপরতা নিয়ে আবার কথা বললেন সেনা প্রধান
https://parstoday.ir/bn/news/world-i6760-পাকিস্তানে_র’এর_তৎপরতা_নিয়ে_আবার_কথা_বললেন_সেনা_প্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দাবি করেছেন, ভারতীয় প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’, তার ভাষায়, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসিসহ পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতায় জড়িত রয়েছে। তিনি দাবি করেছেন, তার ভাষায়, ‘র’ বেপরোয়াভাবে এ তৎপরতায় জড়িত রয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৩, ২০১৬ ০৭:৫০ Asia/Dhaka
  • পাকিস্তানে ‘র’এর তৎপরতা নিয়ে আবার কথা বললেন সেনা প্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ দাবি করেছেন, ভারতীয় প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’, তার ভাষায়, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসিসহ পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতায় জড়িত রয়েছে। তিনি দাবি করেছেন, তার ভাষায়, ‘র’ বেপরোয়াভাবে এ তৎপরতায় জড়িত রয়েছে।

গোয়াদারে অনুষ্ঠিত বেলুচিস্তানে শান্তি ও সমৃদ্ধি এবং সিপিইসি শীর্ষক এক সেমিনারে এ সব দাবি করেন তিনি। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন আরো বলেন, সিপিইসি’কে আঞ্চলিকভাবে সফল করে তোলার জন্য পাক সেনাবাহিনী সব প্রচেষ্টা গ্রহণ করবে।

এ সময়ে পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত পার্বত্য অঞ্চলে পাক সেনাবাহিনীর জারবে আজব নামের অভিযান সম্পর্কে কথা বলেন জেনারেল রাহিল। সেনা অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।#

মূসা রেজা/১৩