আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i67888-আগামী_বছরের_মধ্যে_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্র_তৈরি_করবে_রাশিয়া
রাশিয়া আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে। এর পাল্লা ৫০০ কিলোমিটারের বেশি হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে কালিবার ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক সংস্করণ তৈরির পরিকল্পনাও করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ০৮:২০ Asia/Dhaka
  • আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে রাশিয়া

রাশিয়া আগামী বছরের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে। এর পাল্লা ৫০০ কিলোমিটারের বেশি হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে কালিবার ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক সংস্করণ তৈরির পরিকল্পনাও করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে এ পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছেন। এ  পরিকল্পনা অনুযায়ী, বিরাজমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এ ছাড়া, প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ২০১৯-২০২০ সালের মধ্যে রাশিয়াকে রণতরিভিত্তিক কালিবার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ভূমিভিত্তিক সংস্করণ বানাতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, একই সময়ের মধ্যে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তৈরি করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মিখাইল গর্ভাচেভ এবং রোনাল্ড রিগ্যান সই করেছেন আইএনএফ চুক্তি

মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে এ তৎপরতা চালানো হচ্ছে।  পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বন্ধে ১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা মিখাইল গর্ভাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সই করেছিলেন আইএনএফ চুক্তি।#

পার্সটুডে/মূসা রেজা/৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন