পাকিস্তানের পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন ভারতে নিযুক্ত হাই কমিশনার
মার্চ ৩১, ২০১৯ ১২:২৩ Asia/Dhaka
-
সোহেল মাহমুদ
ভারতে নিযুক্ত হাই কমিশনার সোহেল মাহমুদকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি আজ (রোববার) মুলতানে বলেছেন, আগামী ১৬ এপ্রিল বর্তমান পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া অবসরে যাবেন এবং সোহেল মাহমুদ তার স্থলাভিষিক্ত হবেন। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পরামর্শ করে এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়ার প্রশংসা করেন। তাহমিনা হচ্ছেন পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী পররাষ্ট্র সচিব। তিনি দুই বছর এই পদে ছিলেন।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার আগে আরও কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১
ট্যাগ