শেষ পর্যন্ত ভেটোই দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i69638-শেষ_পর্যন্ত_ভেটোই_দিলেন_ট্রাম্প
ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে কংগ্রেসে পাস হওয়া একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৭, ২০১৯ ১২:২০ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রতি সমর্থন দেয়া বন্ধ করতে কংগ্রেসে পাস হওয়া একটি প্রস্তাবে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল (মঙ্গলবার) ট্রাম্প ওই প্রস্তাবে ভেটো দিয়ে বলেছেন, কংগ্রেসে পাস হওয়া প্রস্তাব প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক কর্তৃত্ব দুর্বল করার ‘অপ্রয়োজনীয়’ ও ‘মারাত্মক প্রচেষ্টা’। পাশাপাশি ট্রাম্প আরো বলেছেন, কংগ্রেসে এই প্রস্তাব পাসের ফলে মার্কিন নাগরিক ও সেনাদের জীবন বিপদের মুখে পড়বে।

ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনে সমর্থন দিয়ে চলেছেন ট্রাম্প

কংগ্রেসে পাস হওয়া এ প্রস্তাবটি তুলেছিলেন ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। প্রস্তাবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা কমিয়ে দেয়ার কথা বলেন। মার্কিন আইনে কংগ্রেসকে এই ক্ষমতা দেয়া আছে যে, প্রেসিডেন্ট যদি কোথাও যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েন তাহলে কংগ্রেস সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে।

স্যান্ডার্সের তোলা প্রস্তাবের সমর্থকরা বলছেন, মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে নয় বরং কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। ফলে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন।#   

পার্সটুডে/এসআইবি/১৭