একতরফা সীমান্ত বাণিজ্য বন্ধ করল ভারত: পাকিস্তানের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i69745-একতরফা_সীমান্ত_বাণিজ্য_বন্ধ_করল_ভারত_পাকিস্তানের_নিন্দা
পাকিস্তান সীমান্ত বাণিজ্যের অপব্যবহার করছে বলে অভিযোগ তুলে ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য বন্ধ করে দিয়েছে। দিল্লির এ সিদ্ধান্তের নিন্দা করেছে ইসলামাবাদ এবং সীমান্ত বাণিজ্যের কোনো রকম অপব্যবহারের কথাও নাকচ করেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২১, ২০১৯ ১৩:৩৩ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

পাকিস্তান সীমান্ত বাণিজ্যের অপব্যবহার করছে বলে অভিযোগ তুলে ভারত একতরফাভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর বাণিজ্য বন্ধ করে দিয়েছে। দিল্লির এ সিদ্ধান্তের নিন্দা করেছে ইসলামাবাদ এবং সীমান্ত বাণিজ্যের কোনো রকম অপব্যবহারের কথাও নাকচ করেছে।

পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল আজ (রোববার) বলেন, “সীমান্তে বাণিজ্যের মাধ্যমে চোরাচালান, মাদক পাচার, জাল নোটের ব্যবহার এবং সন্ত্রাসবাদের বিষয়ে ভারত যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন।” তিনি আরো বলেন, অধিকৃত কাশ্মিরের জনগণের প্রতিরোধকে যেভাবে ভারত সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করে, সেই একই জায়গা থেকে ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করছে।

ড. মুহাম্মাদ ফয়সাল বলেন, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যে রাজনৈতিক ও সামরিক টানাপড়েন চলছিল সেখানে সীমান্ত বাণিজ্য দু পক্ষের মধ্যে আস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে কাজ করছিল। কিন্তু ভারত একতরফাভাবে সীমান্ত বাণিজ্য বন্ধ করে দিয়ে সেই পথটুকুও বন্ধ করে দিল।

পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, সীমান্ত বাণিজ্য বন্ধ করে ভারত মূলত কাশ্মিরের জনগণকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তবে কাশ্মিরিদের সংকটের মধ্যে পাকিস্তান তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে।#  

পার্সটুডে/এসআইবি/২১