মার্কিন সংরক্ষণবাদী নীতি প্রত্যাখ্যান করতে চীন-রাশিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i69898-মার্কিন_সংরক্ষণবাদী_নীতি_প্রত্যাখ্যান_করতে_চীন_রাশিয়ার_আহ্বান
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন সরকারের সংরক্ষণবাদী নীতিকে প্রত্যাখ্যান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর বিপরীতে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই-এ যুক্ত হওয়ার কথা বলছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১২:০৪ Asia/Dhaka
  • পুতিন (বামে) ও শি জিনপিং
    পুতিন (বামে) ও শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন সরকারের সংরক্ষণবাদী নীতিকে প্রত্যাখ্যান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর বিপরীতে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই-এ যুক্ত হওয়ার কথা বলছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে বিআরআই শীর্ষ সম্মেলনের শেষ দিনে দু নেতা এ আহ্বান জানান। সম্মেলনে দেয়া বক্তৃতায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সংরক্ষণবাদিতা প্রত্যাখ্যান ও মুক্ত বিশ্ব অর্থনীতি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার ৩৭ দেশের নেতা উপস্থিত ছিলেন।   

বিআরআই সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতাদের একাংশ

সম্মেলনে দেয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন সংরক্ষণবাদিতা, একতরফা নিষেধাজ্ঞা আরোপ ও বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। এসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা জাতিসংঘকে পাশ কাটিয়ে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। পুতিন বলেন, “আমি মনে করি যখন আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব তখনই কেবল মার্কিন পদক্ষেপ মোকাবেলা করা সম্ভব হবে।”#

পার্সটুডে/এসআইবি/২৭