অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: ভারতের প্রতি পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i6991-অভ্যন্তরীণ_বিষয়ে_কথিত_হস্তক্ষেপ_থেকে_বিরত_থাকুন_ভারতের_প্রতি_পাকিস্তান
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি বা ‘র’এর পাকিস্তানে কথিত তৎপরতার বিষয়ে আরব এবং এশিয় দেশগুলোর কূটনীতিবিদদের ব্রিফিং’এর সময়ে এ আহ্বান জানানো হয়। ইসলামাবাদের পররাষ্ট্র দফতর এ ব্রিফিং দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৬, ২০১৬ ০৮:৪১ Asia/Dhaka
  • অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকুন: ভারতের প্রতি পাকিস্তান

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি বা ‘র’এর পাকিস্তানে কথিত তৎপরতার বিষয়ে আরব এবং এশিয় দেশগুলোর কূটনীতিবিদদের ব্রিফিং’এর সময়ে এ আহ্বান জানানো হয়। ইসলামাবাদের পররাষ্ট্র দফতর এ ব্রিফিং দিয়েছে।

পাক পররাষ্ট্র দফতরের বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘র’এর কথিত গুপ্তচর কুলভোসান যাদবের আটক এবং স্বীকারোক্তির বিষয়ে ইসলামাবাদের আরব এবং এশিয় রাষ্ট্রদূতদের অবহিত করা হয়। কথিত এ স্বীকারোক্তিতে যাদব পাকিস্তানকে অস্থিতিশীল করার লক্ষ্য ভারতীয় নাশকতামূলক তৎপরতা এবং সন্ত্রাসী তৎপরতায় ভারতীয় অর্থ যোগানোর বিষয়ে আলোকপাত করেছেন বলে পাক সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়।

যাদবকে গ্রেফতার পরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচস্থায়ী সদস্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের এ বিষয়ে অবহিত করেছিল পাকিস্তান।#

মূসা রেজা/১৬