জাপানের নতুন সম্রাট হিসেবে দায়িত্ব নিলেন যুবরাজ নারুহিতো
https://parstoday.ir/bn/news/world-i70011-জাপানের_নতুন_সম্রাট_হিসেবে_দায়িত্ব_নিলেন_যুবরাজ_নারুহিতো
জাপানের নতুন সম্রাট হিসেবে আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন যুবরাজ নারুহিতো। দায়িত্বগ্রহণের পর এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেছেন, সংবিধান মেনে কাজ করবেন। একইসঙ্গে তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৯ ০৮:৫৩ Asia/Dhaka
  • জাপানের নতুন সম্রাট হিসেবে দায়িত্ব নিলেন যুবরাজ নারুহিতো

জাপানের নতুন সম্রাট হিসেবে আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন যুবরাজ নারুহিতো। দায়িত্বগ্রহণের পর এক সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেছেন, সংবিধান মেনে কাজ করবেন। একইসঙ্গে তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নারুহিতো হচ্ছেন বিদায়ী সম্রাট আকিহিতোর বড় ছেলে। ৩০ বছর দায়িত্ব পালনের পর বাবা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ায় দায়িত্ব নিলেন ৫৯ বয়সী নতুন সম্রাট। 

তবে নতুন সম্রাটের কাছ থেকে নাটকীয় কোনো নতুন পরিবর্তন জাপানে প্রত্যাশা করা হচ্ছে না। অনেকে মনে করছেন, বাবা আকিহিতোর পথেই চলবেন ছেলে নারুহিতো। 

বিদায়ী সম্রাটের বিশেষ অনুরোধে সংসদে আইন পাস হওয়ার পর জীবদ্দশায় ক্ষমতা হস্তান্তরের সুযোগ পেয়েছেন তিনি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১