কাতারে নেমেছে মার্কিন পরমাণু-বোমারু বিমান বি-৫২
মে ১০, ২০১৯ ১১:৪৫ Asia/Dhaka
-
মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রকাশিত ছবি
কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন কৌশলগত বি-৫২এইচ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান অবতরণ করেছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড পরমাণু-বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে।
অন্যান্য বিমানগুলো কোথায় নেমেছে তা জানান হয়নি। মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এ সব বিমান দক্ষিণপশ্চিম এশিয়ায় অবতরণ করেছে। অবশ্য এর আগে মার্কিন বিবৃতিতে দক্ষিণপশ্চিম এশিয়ার ঘাঁটি বলতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আল-উদেইদ ঘাঁটিকে বোঝানো হয়েছে।
এ সব বোমারু বিমান লুজিয়ানার বার্কসডেল এয়ার ফোর্স বেজের ২০তম বম্ব স্কোয়াড্রন থেকে এসেছে বলেও জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ