ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ব্যাপারে সব ধরনের অধিকার পাকিস্তানের আছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i70717-ক্ষেপণাস্ত্র_কর্মসূচি_পরিচালনার_ব্যাপারে_সব_ধরনের_অধিকার_পাকিস্তানের_আছে_রাশিয়া
রাশিয়ার অন্যতম উপ পররাষ্টমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ব্যাপারে পাকিস্তান সব ধরনের অধিকার রাখে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান এ অধিকার সংরক্ষণ  করে। রুশ গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • শাহীন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন
    শাহীন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন

রাশিয়ার অন্যতম উপ পররাষ্টমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ব্যাপারে পাকিস্তান সব ধরনের অধিকার রাখে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান এ অধিকার সংরক্ষণ  করে। রুশ গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।

পাকিস্তান সম্প্রতি সফলতার সঙ্গে শাহীন-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এ ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে পারে। এরপর রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করলেন।

রাশিয়ার অন্যতম উপ পররাষ্টমন্ত্রী সের্গেই রিয়াবকভ

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ৪১ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এরপর ভারত পাকিস্তনের ভেতরে হামলা চালাতে গেলে পাকিস্তান প্রতিরোধ করে এবং ভারতের দুটি জঙ্গিবিমান ভূপাতিত করে পাক বিমানবাহিনী।

ভারত ও পাকিস্তান দু দেশই পরমাণু অস্ত্রধারী শক্তি তবে কেউ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করে নি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।