পরমাণু সমঝোতা বাতিল হওয়ার আশঙ্কায় পম্পেও’র হাস্যকর উদ্বেগ
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সময় এ হাস্যকর উদ্বেগ প্রকাশ করলেন যখন তার দেশ এক বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পম্পেও গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের বার্ন শহরে এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বশেষ প্রতিবেদন এ আশঙ্কা তৈরি করেছে যে, ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে পারে। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে হোয়াইট হাউজের উদ্বেগ প্রশমিত হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন আইএইএ’র মহাসচিব ইউকিয়া আমানো গত শুক্রবার ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, তেহরান এখনো পরমাণু সমঝোতার আওতায় নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৪