জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের প্রতিবাদ জানালেন পাকিস্তানি আলেমরা
https://parstoday.ir/bn/news/world-i71149-জান্নাতুল_বাকি_কবরস্থান_ধ্বংসের_প্রতিবাদ_জানালেন_পাকিস্তানি_আলেমরা
পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমরা আজ (বুধবার) জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকীতে সৌদি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র পবিত্র আহলে বাইতের প্রতি বিদ্বেষের কারণেই জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৯ ১২:৩০ Asia/Dhaka
  • ধ্বংসের আগের জান্নাতুল বাকি কবরস্থান
    ধ্বংসের আগের জান্নাতুল বাকি কবরস্থান

পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমরা আজ (বুধবার) জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংসের বার্ষিকীতে সৌদি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র পবিত্র আহলে বাইতের প্রতি বিদ্বেষের কারণেই জান্নাতুল বাকি কবরস্থান ধ্বংস করা হয়।

পাকিস্তানের করাচিতে জামায়াতে আহলে সুন্নাতের প্রধান ও বিশিষ্ট আলেম আল্লামা শাহ আব্দুল হাক কাদেরি বলেছেন, সৌদি শাসক গোষ্ঠী জান্নাতুল বাকি ধ্বংসের মাধ্যমে মহানবীর আহলে বাইতের প্রতি তাদের বিদ্বেষ স্পষ্ট করেছে। বর্তমানেও ইসলামের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তারা তাদের ইসলাম বিদ্বেষী চরিত্র সবার সামনে তুলে ধরেছে।

জান্নাতুল বাকি (বর্তমান অবস্থা)

১৯২৬ সালের ৮ শাওয়াল সৌদি শাসক গোষ্ঠী জান্নাতুল বাকিতে হামলা চালিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (স.)’র আহলে বাইতের সদস্য ইমাম হাসান (আ.), ইমাম সাজ্জাদ (স.), ইমাম মোহাম্মাদ বাকের (স.) ও ইমাম জাফর সাদেক (আ.)'র পবিত্র মাজারসহ সব কবর ধ্বংস করে দেয়। নিষ্পাপ ইমামদের পবিত্র মাজারের সুদৃশ্য স্থাপনা ও গম্বুজগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এখনও সেখানে কোনো নাম ফলক নেই।

জান্নাতুল বাকি হচ্ছে রাসূলে খোদা (স.)'র নির্দেশে স্থাপিত প্রথম কবরস্থান। এটি মদিনায় অবস্থিত।# 

পার্সটুডে/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।