প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না: পম্পেও
https://parstoday.ir/bn/news/world-i71323-প্রেসিডেন্ট_ট্রাম্প_ইরানের_সঙ্গে_যুদ্ধ_চান_না_পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৯ ০৯:৪৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না তবে তেহরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবেন।

গতকাল আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ম্যাকডিল এয়ারফোর্স ঘাঁটিতে সাংবাদিকদের এসব কথা বলেন পম্পেও। এসময় তিনি ইরানকে ‘আগ্রাসন’ চালানোর জন্য অভিযুক্ত করেন। পম্পেও বলেন, মার্কিন স্বার্থ রক্ষার জন্য  মধ্যপ্রাচ্যে আমেরিকা সেনা মোতায়েন করেছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা

মাইক পম্পেও দাবি করেন, “আমরা অনেক বার্তা আদান-প্রদান করেছি, এমনকি এই মুহূর্তেও আমরা ইরানকে বলেছি যে, আমরা আগ্রাসন মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্য রয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ চান না- আমরা সে বার্তা দেয়া অব্যাহত রাখব তবে ওই এলাকায় মার্কিন স্বার্থ রক্ষার জন্য আমরা সবকিছু করব। এজন্য আমরা ইরানের ওপর এক বছরের বেশি সময় ধরে চাপ সৃষ্টি করে চলেছি।”

এর আগে মার্কিন প্রেসিডেন্টও বলেছেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না। কিন্তু তেহরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েন করেছে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।