উত্তেজনা কমাতে সংলাপের আহ্বান জানাল ইউরোপের ৩ দেশ
https://parstoday.ir/bn/news/world-i71977-উত্তেজনা_কমাতে_সংলাপের_আহ্বান_জানাল_ইউরোপের_৩_দেশ
পরমাণু সমঝোতা নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার প্রেক্ষাপটে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • ইউরোপের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ইউরোপের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পরমাণু সমঝোতা নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করার প্রেক্ষাপটে ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। 

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার চতুর্থ বার্ষিকী উপলক্ষে গতকাল (রোববার) তিন দেশ যৌথ এক বিবৃতিতে এ আহ্বান জানায়। ২০১৫ সালের ১৫ জুলাই পরমাণু সমঝোতা সই হয়।  

ইউরোপের এ তিন দেশ উদ্বেগ প্রকাশ করে বলেছে, এক তরফাভাবে নিজেকে প্রত্যাহার করে নিয়ে ইরানের ওপর নতুন করে মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করায় পরমাণু সমঝোতা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। একইসঙ্গে তিন দেশ বলেছে, ইরানের পক্ষ থেকে কিছু পরমাণু তৎপরতা শুরু করায় সমঝোতা ধ্বংসের ঝুঁকি তৈরি হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্স থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত এ বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি সময় এসেছে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং        উত্তেজনা বন্ধ করে সংলাপ শুরু করার। এ ঝুঁকি এতটা মারাত্মক যে, সব পক্ষের উচিত উত্তেজনা বন্ধ করা এবং এসব কাজের সম্ভাব্য পরিণতি ভেবে দেখা।”

ইউরোপের তিন দেশ চলমান উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকার সঙ্গে ইরানকে দায়ী করলেও বাস্তবতা হলো মার্কিন সরকার একতরফাভাবে সমঝোতা থেকে বের হয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার এক বছর পর সমঝোতার কিছু ধারা মানবে না বলে ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫