আমেরিকায় আরো একটি গোলাগুলির ঘটনা; নিহত ৯
-
ওহাইওতে গোলাগুলির ঘটনার পর পুুলিশের তৎপরতা
আমেরিকার ওহাইও রাজ্যের ডেটন শহরে আরো একটি গোলাগুলির ঘটনায় নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। আজ (রোববার) দিনের শুরুর দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ডেটন হচ্ছে বিনোদন নগরী এবং সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
রাত তিনটার পরে পুলিশ শহরের অধিবাসীকে অরেজোন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। ওই এলাকায় বহুসংখ্যক নাইটক্লাব, গ্যালারি ও রেস্টুরেন্ট রয়েছে। পরে শহর কর্তৃপক্ষ এক টুইটার পোস্টে জানায়, হামলাকারী নিহত হয়েছে, নয় নাগরিকও নিহত হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত ২০ নিহত ও ২৬ জন আহত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে ওহাইওতে এ গোলাগুলির ঘটনা ঘটলো।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গ যুবককে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই যুবক একাই এ হামলা চালিয়েছে। ফুটেজে দেখা গেছে, গাঢ় কালো টি-শার্ট পরা এক যুবক কানে শব্দ নিরোধক যন্ত্র লাগিয়ে একটি অ্যাসাল্ট রাইফেল হাতে নিরস্ত্র মানুষের দিকে এগিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/৪