জম্মু-কাশ্মীরে নয়া দিল্লির পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ; হাই কমিশনারকে তলব
-
পাকিস্তানে বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অধিবাসীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে পাকিস্তানের জনগণ।
পাকিস্তানের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। গতকাল ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকেই পাকিস্তানিরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন।
রাজধানী ইসলামাবাদ, করাচি ও আজাদ কাশ্মীরের মানুষ কাশ্মীরী জনগণের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরীদের সব অধিকার ভূলুণ্ঠিত করেছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সোহেল মাহমুদ ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কাশ্মিরী জনগণের বিরুদ্ধে নয়া দিল্লির সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন।
ভারত সরকার গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে এবং এর ফলে এখন থেকে কাশ্মিরের রাজ্যের মর্যাদাও থাকছে না। এছাড়া ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে সেনা সংখ্যা বাড়িয়েছে।#
পার্সটুডে/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।