‘কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টি জানতো আমেরিকা’
-
মাইক পম্পেও (বামে) ও জয়শংকর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর এ খবর ছড়িয়ে পড়েছে যে, ভারতের এই পরিকল্পনা সম্পর্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে আগেই জানিয়েছিলেন।
ভারত সরকারের বিভিন্ন সূত্র ‘দ্যা প্রিন্ট’কে জানিয়েছে যে, কাশ্মিরের মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টি এবারই প্রথম আমেরিকাকে জানানো হয় নি; এর আগে গত ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা হামলার দু দিন পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ফোন করে এ পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সে সময় বিষয়টি নিয়ে ভারত সরকারের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দেয়।
গত ১ আগস্ট জয়শংকর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে জয়শংকর পীড়াপীড়ি করেন যে, কাশ্মির ইস্যুতে আমেরিকার মধ্যস্থতা করার দরকার নেই। আর যদি একান্ত দরকার হয় তাহলে সে আলোচনা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে করতে হবে।#
পার্সটুডে/এসআইবি/৭