ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্যধারণ করতে বলল মালয়েশিয়া
https://parstoday.ir/bn/news/world-i72645-ভারত_পাকিস্তানকে_সর্বোচ্চ_ধৈর্যধারণ_করতে_বলল_মালয়েশিয়া
কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দু দেশকে সর্বোচ্চ ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৯ ২০:৪০ Asia/Dhaka
  • মাহাথির মুহাম্মাদ (বামে) ও ইমরান খান
    মাহাথির মুহাম্মাদ (বামে) ও ইমরান খান

কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দু দেশকে সর্বোচ্চ ধৈর্যধারণ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া।

প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের কার্যালয় থেকে বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের সাম্প্রতিক ঘটনায় বিশেষ করে বার বার ওই অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় মালয়েশিয়া উদ্বিগ্ন।  

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মালেয়শিয়া আশা করে যে, আরো উত্তেজনা ছড়ানো ঠেকাতে দুই প্রতিবেশী সর্বোচ্চ ধৈর্যধারণ করবে; তা না হলে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি ব্যাহত হবে।

থমথমে কাশ্মীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দুপক্ষকেই জাতিসংঘ প্রস্তাবনার প্রতি সম্মান দেখাতে হবে এবং আলোচনায় বসতে হবে। জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব মেনে চলার বিষয়ে মালয়েশিয়া ভারত ও পাকিস্তানকে উৎসাহিত করেছে।

গত সোমবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত সরকার। এরপর পাক-ভারত উত্তেজনা তীব্রতর হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/৮