চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী: উদ্বিগ্ন বেইজিং, পাকিস্তানের প্রতি সমর্থন
https://parstoday.ir/bn/news/world-i72675-চীন_সফরে_পাক_পররাষ্ট্রমন্ত্রী_উদ্বিগ্ন_বেইজিং_পাকিস্তানের_প্রতি_সমর্থন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আজ (শুক্রবার) বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি (বামে) ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আজ (শুক্রবার) বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।  

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের বৈধ স্বার্থ ও অধিকার রক্ষার জন্য চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

অবরুদ্ধ কাশ্মিরে সেনা টহল 

কাশ্মির ইস্যুতে একতরফা যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে ওয়াং ই ভারত ও পাকিস্তানের প্রতি আহ্ববান জানিয়েছেন। দু দেশকে শান্তিপূর্ণ সহাবস্থানেরও পরামর্শ দিয়েছেন তিনি।

গত সোমবার ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে নিজের অংশ হিসেবে একীভূত করে নেয়। এ নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। চলমান পরিস্থিতি অবহিত করাতে পাক পররাষ্ট্রমন্ত্রী আজ চীন সফরে যান।#   

পার্সটুডে/এসআইবি/৯