চীনের প্রভাব ঠেকাতে কাশ্মির নিয়ে ভারতের এই পদক্ষেপ: বিশ্লেষক
-
তাইওয়ানের বিশেষজ্ঞ চেন-ইউ শিহ
কাশ্মির অঞ্চলে চীনের বেড়ে চলা প্রভাব ঠেকানোর জন্য নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে ওই অঞ্চলকে ভারতের সঙ্গে একীভূত করেছে। একথা বলেছেন তাইওয়ানের বিশেষজ্ঞ চেন-ইউ শিহ।
চেন শিহ হচ্ছেন তাইওয়ান-ভিত্তিক সেন্ট্রাল এশিয়ান স্টাডিজ এসোসিয়েশনের মহাসচিব। তিনি বলেন, এই মুহূর্তে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা চলছে; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সুযোগ নিয়েছেন। ভারতের মূল লক্ষ্য হচ্ছে- দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব ঠেকানো।
গত সোমবার নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় এবং সেখানে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে। যেকোনো ধরনের বিক্ষোভ-সমাবেশ দমন করতে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে জম্মু-কাশ্মিরের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সম্পর্কে চেন শিহ বলেন, ভারতের এসব উদ্যোগ অবশ্যই চীনের স্বার্থের বিরুদ্ধে যাবে। ভারতের এই পদক্ষেপের পেছনে আমেরিকা ও জাপনের সমর্থন রয়েছে বলেও চেন শিহ উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১১