ভারত সীমান্তবর্তী ঘাঁটিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান: লক্ষ্য যুদ্ধ-মহড়া!
https://parstoday.ir/bn/news/world-i72744-ভারত_সীমান্তবর্তী_ঘাঁটিতে_সামরিক_সরঞ্জাম_পাঠাচ্ছে_পাকিস্তান_লক্ষ্য_যুদ্ধ_মহড়া!
পাকিস্তানের সামরিক বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ১১:৪২ Asia/Dhaka
  • ভারত সীমান্তবর্তী ঘাঁটিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান: লক্ষ্য যুদ্ধ-মহড়া!

পাকিস্তানের সামরিক বাহিনী লাদাখে ভারত সীমান্তবর্তী বিমান ঘাঁটি স্ক্যারদুতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরে দাবি করা হয়েছে যে বিমান অভিযানের সঙ্গে জড়িত সামরিক সরঞ্জাম এ ঘাঁটিতে পাঠাচ্ছে পাকিস্তান। ভারতীয় সূত্রগুলো মনে করছে, এরপর হয়ত এ ঘাঁটিতে জেএফ-১৭ যুদ্ধ বিমান মোতায়েন করবে পাকিস্তান।

খবরে আরও বলা হয়েছে পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এ জাতীয় মোতায়েন করছে। অবশ্য ইসলামাবাদ বা নয়াদিল্লি এ খবরকে এখনও নিশ্চিত করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।