মাইক পম্পেওর মন্তব্য ফাঁস করলো বিজনেস ইনসাইডার
https://parstoday.ir/bn/news/world-i72956-মাইক_পম্পেওর_মন্তব্য_ফাঁস_করলো_বিজনেস_ইনসাইডার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি মন্তব্য ফাঁস করে দিয়েছে নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২০, ২০১৯ ১২:২৭ Asia/Dhaka
  • ট্রাম্প-পম্পেও
    ট্রাম্প-পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি মন্তব্য ফাঁস করে দিয়েছে নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডার।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক প্রধান পম্পেও ২০১৬ সালে এক বক্তৃতায় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একজন স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন। পাশাপাশি তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পও যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয় অবস্থা একইরকম হবে।

বিজনেস ইনসাইডার আরও লিখেছে, ২০১৬ সালে নির্বাচনি ক্যাম্পেইন চলাকালে পম্পেও ট্রাম্পের বিরোধিতা করেছিলেন। পম্পেও এক জায়গায় বলেছিলেন: ট্রাম্পের নীতি ও দৃষ্টিভঙ্গির সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গির মিল নেই। এরকম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করা সত্ত্বেও বর্তমানে পম্পেও ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ট এবং নির্ভরযোগ্য ও বিশ্বস্ত উপদেষ্টা।

ট্রাম্পের আরও কয়েকজন সমালোচকও এখন তাঁর ঘনিষ্ট মিত্রে পরিণত হয়েছে। হোয়াইট হাউজের উপদেষ্টা ক্যালিন কোনওয়ে,লিন্ডসি গ্রাহামসহ আরও অনেকেই এই তালিকায় রয়েছে।#

এনএম/পার্সটুডে/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।