আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i73002-আফগানিস্তানে_দুই_মার্কিন_সেনা_নিহত
আফগানিস্তানে গতকাল (বুধবার) আরো দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ০৮:৫০ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আফগানিস্তানে গতকাল (বুধবার) আরো দুই মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছে।

তবে এই দুই সেনা কোথায় এবং কিভাবে নিহত হয়েছে তা জানায় নি। এছাড়া, মার্কিন ওই দুই সেনার বিস্তারিত পরিচয় জানানো হয় নি। চলতি ২০১৯ সালে আফগানিস্তানে এ পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত হলো।

আফগানিস্তানে বর্তমানে প্রায় ২০ হাজার বিদেশি সেনা রয়েছে যার মধ্যে বেশিরভাগই মার্কিন সেনা। আফগানিস্তান থেকে উগ্র তালেবান গোষ্ঠীকে উৎখাতের নামে ২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। এতে এ পর্যন্ত দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে; পাশাপাশি কয়েক হাজার মার্কিন সেনাও নিহত হয়েছে।

আফগানিস্তান থেকে তালেবানকে উৎখাতের মাধ্যমে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হলেও এ পর্যন্ত সেখানে সে লক্ষ্য অর্জিত হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২২