চীনের চেয়েও বড় শত্রু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i73066-চীনের_চেয়েও_বড়_শত্রু_কেন্দ্রীয়_ব্যাংকের_প্রধান_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চেয়েও মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেম এর চেয়ারম্যান জেরোমে পাওয়াল আমেরিকার বড় শত্রু।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২৪, ২০১৯ ১১:৫৯ Asia/Dhaka
  • মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান জেরোমে পাওয়াল
    মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান জেরোমে পাওয়াল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চেয়েও মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেম এর চেয়ারম্যান জেরোমে পাওয়াল আমেরিকার বড় শত্রু।

চীনের সাথে বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতির জন্য বড় রকমের ক্ষতি ডেকে আনবে-ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান এমন মন্তব্য করার পর ডোনাল্ড ট্রাম্প তাকে চীনের চেয়ে বড় শত্রু বলে আখ্যা দিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গতকাল (শুক্রবার) প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি কী করছি আমার কাছে তা জিজ্ঞেস না করে ফেডারেল রিজার্ভ সিস্টেমের সভাপতি এভাবে বক্তব্য দিয়ে দেশের ক্ষতি করেছেন।” তিনি বলেন, ফেডারেল রিজার্ভ সিস্টেম কিছুই করে নি।অর্থনীতি এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের বিষয়ে ট্রাম্প শিগগিরি তার নিজস্ব পরিকল্পনা ঘোষণা করবেন বলেও টুইটার' পোস্টে জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম বলেন, “আমাদের খুবই শক্তিশালী ডলার রয়েছে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেম দুর্বল। আমি এ দুটি বিষয় নিয়েই কাজ করব এবং অনেক ভালো কিছু হবে।”#

পার্সটুডে/এসআইবি/২৪