গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i73164-গুরুত্বপূর্ণ_বিষয়ে_জাপানি_প্রধানমন্ত্রীর_সঙ্গে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বুধবার) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৯ ০৭:৪৫ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও অ্যাবে (ডানে)
    জারিফ (বামে) ও অ্যাবে (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বুধবার) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে পারস্য উপসাগরসহ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হয়েছে। জাপানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন চাপের কারণে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তা নিরসনের বিষয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে।

জাপান সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স ও চীন সফর করেন। তিনি ফ্রান্সে জি-সেভেন শীর্ষ সম্মেলনস্থলেও উপস্থিত হন এবং সেখানে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ কারণে জারিফের জাপান সফরের বিশেষ গুরুত্ব রয়েছে বলে জাপানি গণমাধ্যম মন্তব্য করেছে।

জাপান ও চীন হচ্ছে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার এবং ইরান থেকে বহু বছর ধরেই দেশ দু'টি তেল কিনে আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাপান সফর শেষে মালয়েশিয়ায় যাবেন বলে কথা রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।