তালেবানের সঙ্গে চুক্তির পরও আফগানিস্তানে ৮,৬০০ সেনা মোতায়েন রাখবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i73216-তালেবানের_সঙ্গে_চুক্তির_পরও_আফগানিস্তানে_৮_৬০০_সেনা_মোতায়েন_রাখবে_আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানের তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কোনো চুক্তি হলে তারপরও দেশটিতে ৮,৬০০ সেনা মোতায়েন রাখবে আমেরিকা। তিনি বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিও’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, তালেবানের সঙ্গে চুক্তি হওয়ার পর আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ৮,৬০০তে নামিয়ে আনা হবে। আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্তে আমেরিকা অটল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ০৭:২২ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানের তালেবানের সঙ্গে চলমান শান্তি আলোচনায় কোনো চুক্তি হলে তারপরও দেশটিতে ৮,৬০০ সেনা মোতায়েন রাখবে আমেরিকা। তিনি বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিও’কে দেয়া সাক্ষাৎকারে বলেন, তালেবানের সঙ্গে চুক্তি হওয়ার পর আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ৮,৬০০তে নামিয়ে আনা হবে। আফগানিস্তানে সামরিক উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্তে আমেরিকা অটল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, আবার যদি আফগানিস্তানের উৎস থেকে আমেরিকায় কোনো হামলা হয় তাহলে ওয়াশিংটন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তি নিয়ে দেশটিতে ঝাঁপিয়ে পড়বে।

ইঙ্গো-মার্কিন বাহিনী ২০০১ সালের শেষদিকে আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকারকে উৎখাত ও দেশটিতে নিরাপত্তা রক্ষা সরকার দাবিতে আগ্রাসন চালায়। আগ্রসনে তালেবান সরকারের পতন হলেও গত ১৮ বছরে আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠার মার্কিন দাবি স্বপ্নই রয়ে গেছে।

আমেরিকার সঙ্গে আলোচনারত তালেবান নেতারা বলছেন, চুক্তির মাধ্যমে আফগানিস্তানকে বিদেশি সেনামুক্ত করা সম্ভব হবে

ডোনাল্ড ট্রাম্প এর আগে আফিগানিস্তানে সামরিক উপস্থিতির অবসান ঘটানোর আভাস দিয়ে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করতে প্রতিনিধিদল নির্ধারণ করে দেন। প্রকাশ্যে ২০১৮ সাল থেকে এ আলোচনা শুরু হলেও এর বহু আগে থেকে আমেরিকা-তালেবান গোপন আলোচনা চলেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওই আলোচনা থেকে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার খবর দিয়েছেন মার্কিন প্রতিনিধিদলের প্রধান জালমাই খালিলজাদ। তালেবান যখন বলছে, চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে তখন ট্রাম্প জানালেন চুক্তির পরও অন্তত আট হাজার মার্কিন সেনা আফগানিস্তানে থেকে যাবে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।