মহাকাশ যুদ্ধের লক্ষ্যে 'স্পেসকমের' উদ্বোধন করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i73222-মহাকাশ_যুদ্ধের_লক্ষ্যে_'স্পেসকমের'_উদ্বোধন_করলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মহাকাশ বাহিনীর উদ্বোধন করেছেন এবং এটি 'স্পেসকম' নামে পরিচিত হবে। মহাকাশে চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং প্রয়োজনে মহাকাশ যুদ্ধে নিয়োজিত থাকবে পেন্টাগনের এ নতুন বাহিনী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩০, ২০১৯ ১১:০০ Asia/Dhaka
  • মহাকাশ বাহিনী উদ্বোধন করছেন ট্রাম্প
    মহাকাশ বাহিনী উদ্বোধন করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মহাকাশ বাহিনীর উদ্বোধন করেছেন এবং এটি 'স্পেসকম' নামে পরিচিত হবে। মহাকাশে চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এবং প্রয়োজনে মহাকাশ যুদ্ধে নিয়োজিত থাকবে পেন্টাগনের এ নতুন বাহিনী।

হোয়াইট হাউজে এ বাহিনীর আনুষ্ঠানিক 'স্পেসকম'  উদ্বোধন  করে ট্রাম্প এ দিনকে মার্কিন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উল্লেখ করেন। এ দিবসের মাধ্যমে মহাকাশ নিরাপত্তা এবং প্রতিরক্ষাকে আমেরিকা স্বীকার করে নিয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, মহাকাশে আমেরিকার আধিপত্য যেনও কখনও হুমকিতে না পড়ে তার নিশ্চিত করবে 'স্পেসকম।'

মহাকাশ বাহিনী গঠনের নির্দেশ সই করছেন ট্রাম্প

৮৭ নিয়ে ইউনিট নিয়ে গঠিত স্পেসকমের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতাসহ ক্ষেপণাস্ত্র হামলা বিষয়ক হুঁশিয়ারি, উপগ্রহ পরিচালনা, মহাকাশ নিয়ন্ত্রণ এবং মহাকাশে সহযোগিতা প্রদান সংক্রান্ত দায়িত্ব পালন করবে।

রাশিয়া এবং চীনের ভূপৃষ্ঠের বাইরে ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে দীর্ঘ দিন উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। মহাকাশে মার্কিন নিরাপত্তা এবং আধিপত্য বজায় রাখতে এবং কক্ষপথে মার্কিন সম্পদ রক্ষায় আমেরিকার জন্য মহাকাশ বাহিনীর প্রয়োজন রয়েছে বলে দাবি করেছেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।